Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে নির্বাচনী পথসভা

কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
রোববার বেলা আড়াইটায় মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদারের সভাপতিত্বে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনিার নেতৃত্বে আওয়ামীলীগের সরকার গঠনে ভোটারদের আহ্বান জানান মৌলভীবাজার-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী এম এ শহীদ।
তিনি আরোও বলেন, বিগত টানা দশ বছরে আওয়ামীলীগের সরকার দেশেল সার্বিক উন্নয়ন সাধন করেছে। আবারও ক্ষমতায় আসলে চলমান উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। এ পথ সভায় আরও উপস্থিত ছিলেন মোসাদ্দেক আহমদ, অধ্যক্ষ নুরুল ইসলাম, বিলিকিছ বেগম ও ইফতেখার আহমদ প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X