Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শেরপুরে নেছার আহমদের নৌকার সমর্থনে নির্বাচনী সভা

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী নেছার আহমদের নৌকা মার্কার সমর্থনে সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় আওয়ামীলীগ নেতা আহমদ হোসেনের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকার মনোনীত প্রার্থী নেছার আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও মৌলভীবাজার চেম্বারের সভাপতি মোঃ কামাল হোসেন।

Nesar Ahmed-1
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচনী সভার আগে নেছার আহমদ শেরপুর বাজারে গণসংযোগ করেন। গণসংযোগে তিনি বর্তমান সরকারের উন্নয়নের দিকগুলো তুলে ধরে ভোটারদের কাছে নৌকায় ভোট কামনা করেন।
পরে নির্বাচনী সভায় তিনি যোগ দেন। এসময় সভাস্থলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সভায় যোগ দেয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র ফজলুর রহমান বলেন, বিএনপি প্রার্থী নাসের রহমান ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে আবারো সরকার গঠন করবেন।
প্রধান অতিথি নেছার আহমদ তার বক্তব্যে বলেন, নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। বর্তমানে দেশে উন্নয়নের জোয়ার বইছে। এর ধারা অব্যাহত রাখতে হবে। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় তিনি ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এবং সকল শ্রেণীপেশার মানুষের কাছে দোয়া চান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X