Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় জুম থেকে পান লুটের অভিযোগ

কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পুটিছড়া পানপুঞ্জির একটি জুম থেকে পান লুটের অভিযোগ পাওয়া গেছে। গত দুই মাস থেকে একটি চক্র জুম থেকে নিয়মিত পান লুট করে যাচ্ছে। এনিয়ে ওই জুমের মালিক হামরীছ বারেহ কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, পুটিছড়া পানপুঞ্জির বাসিন্দা হামরীছ বারেহ দীর্ঘদিন থেকে দু’টি জুমে পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। জুম থেকে উত্তোলনকৃত পানের আয় দিয়ে তার ১০ জনের পরিবার চলে। কিন্তু সম্প্রতি জুমের মালিকানা নিয়ে ওই পুঞ্জির হেডম্যান (পুঞ্জি মন্ত্রী) ¯œাইন লামিন গংদের সাথে হামরীছের বিরোধ দেখা দেয়। বিষয়টি স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক বসলেও হেডম্যানের কারনে সুুরাহা হয়নি। গত নভেম্বর মাসের মাঝামাঝি সময় হঠাৎ করে জুম থেকে পান তুলতে হামরীছকে নিষেধ করেন পুঞ্জির হেডম্যান ¯œাইন লামিন। এর পর থেকে পুঞ্জির হেডম্যান ¯œাইন লামিন এর নেতৃত্বে একটি চক্র হামরীছের জুম থেকে নিয়মিত পান তুলে নিয়ে যাচ্ছে। গত ১৭ ও ১৮ ডিসেম্বর হেডম্যানের লোকজন পুনরায় পান তুলতে গেলে বাঁধা দেন হামরীছ। বাঁধা-বিপত্তি না মেনে হেডম্যানের লোকজন হামরীছের উপর চড়াও হয় এবং পরবর্তীতে পান তুলতে আর বাধা-বিপত্তি দিলে তাকে প্রানে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। তাকে ছাড়াও তার পরিবারের লোকজনকে মারধার করে পুঞ্জি থেকে বের করে দেয়ার হুমকি দেয় হেডম্যানের লোকজন। এনিয়ে তিনি পরিবার-পরিজন নিয়ে শংকিত।
অপরদিকে একমাত্র আয়ের পথ (পান জুম) হেডম্যান কর্তৃক ছিনিয়ে নেয়ায় খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে হামরীছের পরিবার। অভিযোগ পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই শাহীন হোসেন জানান, অভিযোগ পেয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে নিয়ে বিষয়টির সুরাহার চেষ্টা চলছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X