Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ধর্ষনকারীদের শাস্তির দাবিতে স্মারকলিপি

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার নোয়াগাঁও গ্রামে কবিতা বেগমের (চদ্ধনাম) ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক এর উদ্যোগে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সদস্য ও জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারে চেয়্যারম্যান রোকেয়া চৌধুরী, পৌরসভার নারী কাউন্সিলার শ্যামলী দাস পুরকায়স্থ, সমাজ সেবক শহীদুর রহমান ও ব্র্যাক জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X