Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ৩৫পিচ ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার পৌর শহরের কাজীরগাঁও এলাকা থেকে আয়াত আহমেদ রায়হান (২৮) কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে শহরের পূর্ব সুলতানপুর এলাকার শওকত উল্লাহর ছেলে।
শনিবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X