Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

২ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজার পৌরসভার তৃতীয়নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প ইউজি এর অধীনে উন্নয়নকৃত শহরের টিভি হাসপাতাল সড়ক ও আরামবাগ রাস্তা ২ কোটি ৮২ লক্ষ ৪ হাজার টাকা ব্যয়ে কাে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারী) দুপুরে কোট প্রাঙ্গনে মাঠে আলোচনা সভায় পৌর মেয়র মো: ফজলুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আকিল আহম্মদ, সাবেক পৌর কাউন্সিলর শাহেদ আহম্মদ, পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, কাউন্সিলর নাহিদ হোসেন প্রমুখ।
এর আগে প্রকল্প দু’টির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X