Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

মৌলভীবাজারে মাসব্যাপী স্কুল পর্যায়ে ভলিবল প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির ২০১৮-১৯ এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কমলগঞ্জ উপজেলার অনুর্ধ-১৬ শির্ক্ষাথীদের মাসব্যাপী ভলিবর প্রশিক্ষণ কালেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

Moulvibazar Sports Voliball Tran ning-2
সোমবার (৪ ফেব্রুয়ারি) ভলিবল প্রশিক্ষণে অনুর্ধ্ব-১৬ বছর বয়সের ৩০জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণে গ্রহণ করছে। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন কালেঙ্গ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মেসকাত।
কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলওয়ার হোসেন (বাচ্চু) এর সভাপতিত্বে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি ছিলেন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরানী ভৌমিক, রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মজিবুর রহমান।
মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জেলা অ্যাথলেটিকস্ ও কাবাডি কোচ ফয়জুল হক মনা ও কমল অধিকারী ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ,স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X