Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে বিষপানে এক চা শ্রমিকের আত্নহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ  উপজেলার মাধবপুর ইউনিয়নের বিষপানে ১ চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগান নতুন লাইন এলাকার চা শ্রমিক সুরি মাদ্রাজীর ছেলে ৩ সন্তানের জনক চা শ্রমিক নারায়ন মাদ্রাজী (২৮) বুধবার বিকালের কোন এক সময়ে পরিবারের সবার অজান্তে বিষপান করে। পরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে  নিয়ে যাবার পথে  তার মৃত্যু হয় । আত্মহত্যার কোন কারণ জানা যায়নি ।
এব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সন্ধ্যায় খবর পেয়েছি, নিহতের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X