Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে “রোমিও রংবাজ” সিনেমার শ্যুটিং শুরু

স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার শহরের একটি রিসোর্টে “রোমিও রংবাজ” সিনেমার শ্যুটিং শুরু হয়েছে। জেলার বিভিন্ন স্পটে মাস ব্যাপি শ্যুটিং চলবে। সিনেমাটি পরিচালনা করছেন রুদ্র দ্যা গ্যাংস্টার খ্যাত পরিচালক সায়েম জাফর ইমামী।
রোমিও রংবাজ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন শিমুল খান, অমৃতা খান, নবাগত জুটি ফাহমিদা দিবা,  সালমান রাহগীর, সাইফ চন্দন ও আমির সিরাজীসহ আরো অনেকে।
বুধবার দুপুরে ফিতা কেটে ছবির শুভ মহরত ঘোষনা করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। এসময় সিনেমার অভিনয় শিল্পীসহ সকল কলাকুশলী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X