Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে মাদক বিরোধী আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতাঃ
“জীবন কে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” এই শে¬াগান কে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় হল রুমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা, জেলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সুদিপ কুমার বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান মখলিছুর রহমান ও শরীর চর্চা শিক্ষক মোঃ রাজন প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X