Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে ৫ টি ট্রান্সফরমার চুরিঃ অন্ধকারে ৫টি গ্রাম

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫টি গ্রাম থেকে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে দুর্বৃত্তরা এগুলো চুরি করে নিয়ে যায়। এতে করে ৫টি গ্রাম ৫দিন ধরে অন্ধকারে নিমজ্জিত। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পল্ল¬ী বিদ্যুত সমিতি। জানা যায়, ২৩ ফের্রুয়ারি রবিবার গভীর রাতে কমলগঞ্জ পৌরসভার নছরতপুর, গোপালনগর ও নাগড়া গ্রাম থেকে ১০ কেভি ক্ষমতাসম্পন্ন ২টি ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন ১টি ট্রান্সফরমার চুরি করে। অপর দিকে ১৭ ফের্র্য়ুারী জাঙ্গালীয়া ও কামারছড়া গ্রাম থেকে ১০ ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন ২টি ট্রান্সফরমার চুরি হয়। আলাপকালে গোপালনগর গ্রামের গ্রাহক জহিরুল ইসলাম জানান, এখানে নতুন ট্রান্সফরমার স্থাপন করতে সব মিলিয়ে এক লাখ ৯০ হাজার টাকা ব্যয় হবে। ৩দিন ধরে গ্রাম ৩টি অন্ধকারে রয়েছে। পল্ল¬ী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল কার্যালয়ের এজিএম;মো: উবাদুল হক বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ট্রান্সফরমার চুরির রোধে আমরা মাইকিং করেছি তারপর ও সংঘবদ্ধ চক্র ট্রান্সফরমার চুরি করছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X