Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (২৩৬৮) এর অন্তর্ভুক্ত কুলাউড়া উপজেলার ৪নং জয়চন্ডী ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন, নবাগত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ মার্চ বিকালে এ উপলক্ষে স্থানীয় বিজয়াবাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জেলা ও উপজেলার নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দ ফিতা কেটে ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করেন।
জয়চন্ডী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ আলীর সভাপতিত্বে এবং সহ দপ্তর সম্পাদক ডালিম আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. অকিব আলী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নির্মান কুলাউড়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মুক্তার মিয়া। আমন্ত্রীত অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, বিজয়া চা-বাগানের ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন, জয়চন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. খালিক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন,  জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফারুক মিয়া, কুলাউড়া নির্মান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক রউফ আহমদ শিবলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ ইয়ামীর আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে নির্মাণ শ্রমিক কুলাউড়া উপজেলা শাখা, জয়চন্ডী ইউনিয়ন শাখাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাশেষে জয়চন্ডী ইউনিয়ন শাখার ২১ সদস্য নতুন কমিটি ঘোষণা ও তাদের মধ্যে পরিচয় পত্র বিতরণ করেন জেলা, উপজেলা নেতৃবৃন্দ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X