Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

আটঘর উচ্চ বিদ্যালযয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

মুস্তাকিন মিয়াঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মাধ্যমিক বিদ্যালয়ে ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন বৃহস্পতিবার সারা দেশের ন্যায় মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবদি ইউনিয়নের আটঘর উচ্চ বিদ্যালযয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন হয়। ৪৬৩ জন ভোটারের মধ্যে ৩২৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। যা মোট ভোটারের ৭১.০৬%। সর্বমোট ২১ জন শিক্ষার্খী নির্বাচনে অংশ নেয় যার মধ্যে নির্বাচিত হয় ৮ জন। নির্বাচিতরা হলেন ১.সুমাইয়া আক্তার (৬ষ্টশ্রেনি) ২.তনিভীর আহমদ (৭ম শ্রেনি ) ৩.মারজান আহমদ (৮ম শ্রেনি) ৪.লিজা আক্তার (৯ম শ্রেনি) ৫.সায়েম আহমদ (১০ম শ্রেনি)।

অন্যান্যদের মধ্যে ১. রিতা আক্তার দশম শ্রেনি ২.শারমিন আক্তার দশম শ্রেনি ৩.মোশারফ হোসাইন অষ্টম শ্রেনি।

নির্বাচন সম্পর্কে প্রধান শিক্ষক মোঃ শাহিন মিয়া বলেন, কেবিনেট নির্বাচনে ছাত্র-ছাত্রীদের বেশ আগ্রহ ও উদ্দিপনা দেখা গেছে। এতে করে শিক্ষার্থীরা স্কুল জীবন থেকে গনতন্ত্রের চর্চা করতে পারবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X