Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টারঃ
বর্ণাঢ্য র‌্যালি, কবুতর অবমুক্ত ও বেলুন উড়িয়ে মৌলভীবাজারে তিন দিন ব্যাপি জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থল এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
অডিটোরিয়াম প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিন ব্যাপি এ সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সংরক্ষিত-আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক ভূঞা,  জেলা পরিষদ চেয়ারম্যন আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোরুল হক, নজরুল জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X