Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারে ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মুহিবুর রহমান জিতু (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এঘটনায় ৩ ডিবি পুলিশ আহত হয়েছেন। এ সময় ইয়াবাসহ বেশ কিছু দেশীয় অন্ত্র উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
শনিবার দুপুর ১২ টায় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রায়শ্রী নামক স্থানে এই ‘বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত জিতু শহরের বেরিরচড় এলাকার বাসিন্দা।
আহতরা হলেন, এসআই মুবিন উল্লাহ (৪৫), কনস্টেবল কবির আহমদ(৪৪) ও কনস্টেবল সোহেল মিয়া (৪০)।
মৌলভীবাজার জেলার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X