Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি

ষ্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ মে বুধবার সকালে র‌্যালিটি শহরের কুসুমবাগ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিমবাজার মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আলখাছ-উর রহমান এর সভাপতিত্বে এসময় এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক আহমদ ফারুক, পৌর শাখার সহ-সভাপতি নাছির উদ্দিন, শাহিন মিয়া, শামীম আহমদ, আলমগীর হোসেন, মনসুর আহমদ ও নোমান আহমদ প্রমূখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X