Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে ৩ কলেজ ছাত্রীর শ্লীলতাহানি ও যৌন হয়রানীর অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শহরের ইকোপার্ক এলাকা থেকে মামলার এজহারভুক্ত চার আমামী নাভেদ, সায়েম, মুন্না ও লোকমানকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আসামীদের কোর্টে সোপর্দ করেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, এঘটনায় কোনো আসামীকেই ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X