Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে কোদালীছড়া সংস্কার নিয়ে মতবিনিময়

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কোদলীছড়াকে সংস্কার কের বিনোদন মূলক লেইকে রূপান্তর করা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ বুধবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারন সম্পাদক সালেহ এলাহি কুটি, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আক্তারুজ্জামান, দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, প্রকৌশলী আবুল হোসেন, সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সদর উপজেলা যুবলীগের ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সহ-সাংগঠনিক সম্পাদক এ এম জোবেয়ের ও জেলা বিএনপির সদস্য সৈয়দ নেপুর আলী প্রমুখ।
বক্তারা বলেন, শহরের মধ্য দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ কোদালীছড়াটি বর্তমানে কেবল পানি নিষ্কাশনের খাল হিসেবে ব্যবহ্নত হচ্ছে। কিন্তু ছড়াটিকে যথার্থ সংস্কার করে আধুনিক ফুটপাত নির্মানের মাধ্যমে ঢাকার ধানমন্ডি লেইকের মতো বিনোদন মূলক লেইকে রূপান্তর করা সম্ভব।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X