Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে দু’শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের উদ্বোধন উপলক্ষ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত দু’শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। শুক্রবার দিনব্যাপি পৌর শহরের ওয়াপদা রোডের বনশ্রী এলাকায় এ সেবা প্রদান করা হয়।
হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবদুস সোবহান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সিভিল সার্জন ডা. মো: শাহজাহান কবীর চৌধুরী, পৌর মেয়র মো: ফজলুর রহমান, বিএম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা. শাব্বির হোসেন খান, চক্ষু বিশেষজ্ঞ ডা. নন্দন কুসুম দাস ও ডা. রাকিব রহমান প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X