Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ পরীক্ষার পূর্বে প্রশপত্র ফাঁসের অভিযোগে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রিপন আহদ এর সভাপতিত্বে ও জুবায়ের আহদ এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, তানজিয়া শিশির, পিকলু ঘোষ, লিটন মিয়া, মাহিরুল ইসলাম ও আহমদ আলী প্রমুখ।
বক্তব্যে আন্দোলনকারীরা বলেন, পরীক্ষা বাতিল না হলে তারা আরোও কঠোর আন্দোলনে যাবেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X