Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

সিডনিতে শরীয়তপুর এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সংবাদদাতাঃ এক বর্ণাঢ্য আয়োজনে গত ২৩ শে জুন সিডনিতে লাকেম্বার লাইবেরি হলে   শরীয়তপুর এসোসিয়েশন অব  অস্ট্রেলিয়া এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়ে গেলো।
অনুষ্ঠানের প্রথমেই ছিল  পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ।
পুরোটা অনুষ্ঠান জুড়েই ছিল ঈদের আমেজ। নারী-পুরুষ ও বাচ্চাদের পরনে ছিল বাঙালি পোশাক—শাড়ি সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি। মনে হচ্ছিল ছোট্ট একটি বাংলাদেশ।
অতিথিদের অংশগ্রহণে হইচই আর আনন্দে কাটল একটি মনোরম সন্ধ্যা। অতিথিদের মধ্যে  উপস্হিত  ছিলেন নিউ সাউথ ওয়েলস সংসদের মুসলিম এমপি জিহাদ দীব সহ ৩ কাউন্সিলার।
অনুষ্ঠান শুরু হয় বিকেল সাতটায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সিডনিতে বাংলাদেশী শারীতপুর কমিউনিটির পরিচিত মুখ  মুশফিকুর রহমান নবীন ,আতাউর রহমান লেমন, তানজিলা জামান মুনি, আসাদুজ্জামান সোহাগ, আতাউর রহমান নিউটন, এইচ এন হাবিবুর রহমান খোকন।
তাঁরা বলেন, নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এ নির্মল আয়োজন অবশ্যই মনে রাখার মতো। প্রবাসে বাঙালি  ঐতিহ্যকে ধরে রাখাসহ বিকশিত করতে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে।
আয়োজকেরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেন বক্তারা।
শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X