Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে যুবলীগ নেতার তরুণ রাজনৈতিক বিকাশে ফেলোশিপ অ্যাওয়ার্ড অর্জন

স্টাফ রিপোর্টারঃ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) তরুণ রাজনৈতিক বিকাশে ফেলোশিপ কর্মসূচির আওতায় গ্রাজুয়েশন অর্জন করেছেন মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক তরুন নেতা এ এম জোবায়ের খান।
র্দীঘ চার মাস প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার ঢাকার বারীধারার এসকট হোটেলে তার হাতে সার্টিফিকে তুলে দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান কেটি ক্রক, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি ও সংস্থার ডিরেক্টর রন্দল বি. ওলসন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রমুখ।
এছাড়াও তরুন এই নেতা রেড ক্রিসেন্ট সোসাইটি, শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা, চেম্বার অব কমার্স, দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির সাথে সম্পৃক্ত। যুবলীগে যোগদানের আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X