Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে জেলা প্রশাসক হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিনের পরিচালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো আশরাফুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম ও সিভিল সার্জন ডা. মোঃ শাহজাহান কবির চৌধুরী প্রমুখ।
র‌্যালীতে জেলার সরকারী কর্মকর্তা, শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X