Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

ব্যারিষ্টার সুমনের উপর মামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ
প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার জের ধরে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর উপর দায়ের করা মামলা প্রত্যাহার করার দাবিতে বুধবার দুপুরে প্রেসক্লাবের সম্মুখে দেশপ্রেমিক নাগরিক মৌলভীবাজারের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ও মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক জেলা সাধারণ সম্পাদক বুলবুল আহমদ মুরাদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আকিকুর রহমান নোমান, ব্যবসায়ী নেতা মুহিবুর রহমান সাচ্ছু, প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, প্রভাষখ সায়েদ আলী, সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক, ডাঃ সামাদুর রহমান ও মানবিক বাংলাদেশের জেলা সভাপতি মিতা ভূইয়া প্রমুখ।
বক্তারা দ্রুত ব্যারিষ্টার সুমনের উপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি তুলেন। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X