Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে আগষ্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন

স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।
স্থানীয় শহীদ মিনারে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে আগস্টের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। এসময় নেতাকর্মীদরে শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাউর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডঃ রাধাপদ দেব সজল ও মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সোয়েব প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X