Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

টমটমের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে টমটমের ধাক্কায় ফুল বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে শহরের শাহ মোস্তফা সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় টমটম চালক মুজিবুর রহমান (১৬) কে আটক করেছে পুলিশ।
জানা যায়, ফুল বেগম বাসার সামনে সড়কের পাশে দাঁড়ানো ছিলেন। এসময় একটি টমটম তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের নিয়ে গেলে অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেলে স্থানান্তর করেন। হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে  তিনি মারা যান।
ফুল বেগম মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য আলতাফুর রহমান সুমনের মা ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমান রনির চাচী।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X