Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

ভুকশিমইল আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূণর্মিলনী সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূণর্মিলনী সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন কমপ্লেক্সে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাবেক শিক্ষার্থী ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও জহির উদ্দিন ও সাইফুর রহমান এর যৌথ পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, মো. ছালিক উদ্দিন, খসরুজ্জামান, আব্দুল মুহিত, নোমান আহমেদ, এম এ হাসান, জহির উদ্দিন, মো.আবুল কাশেম, আব্দুল আহাদ,সাইফুর রহমান, আব্দুস সুবহান, আজিজুর রহমান লিলু, ইমদাদুল হক হেলাল, জিয়াুর রহমান জুয়েল,হুসাইন আহমেদ, জুবায়ের আহমেদ ও ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোটিভেশনাল বক্তব্য দেন এবং অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X