Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিবাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে রোববার সকালে মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়।
জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম, পৌর মেয়র ফজলুর রহমান, উপানুষ্ঠানিক ব্যুরোর সহাকারী পরিচালক মোঃ আমিরুল কবীর ও জেলা শিক্ষা কর্মকর্তা-এস,এম,আব্দুল ওয়াদুদ প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X