Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বহিষ্কারাদেশ ও অব্যাহতি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রকে ১০ দিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টারঃ বহিস্কারাদেশ ও অব্যাহতিপত্র প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা তালামীয। গঠনতান্ত্রিকভাবে অনুযায়ী নিজেদের বৈধ দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১০ দিনের ভেতর কেন্দ্রীয় পরিষদ এই বহিস্কারাদেশ ও অব্যাহতির বিষয় গণমাধ্যমের মাধ্যমে প্রত্যাহার না করলে নিজ থেকেই সংগঠনের স্বার্থে যে কোন কর্মসূচি বাস্তবায়নের হুশিয়ারী দেন বহিষ্কৃত ও অব্যাহতি প্রাপ্ত নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজন আহমদ, জামাল আহমদ, মো. আলী রাব্বি রতন, মো. শফিউল আলম জুবেল ও মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X