Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

নজরুল ইসলামের মৃত্যুতে মৌলভীবাজার পুলিশ সুপারের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টারঃ সাপ্তাহিক সোনালী কণ্ঠ পত্রিকার সম্পাদক সাংবাদিক মেরাজ আলীর ভাই নজরুল ইসলাম কয়েকদিন আগে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ সোমবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, নজরুল ইসলাম বিভিন্ন সময় মৌলভীবাজার ট্রাফিক পুলিশকে সহযোগীতা করতেন। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা তার পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার দূর্ঘটনার সাথে জড়িতদের দ্রুত গেফতার করে বিচারের আওতায় আনার চেষ্টা করছি।
এসময় উপস্থিত ছিলে মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল, বাংলার দিন পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান, দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমেদ, নিহত নজরুল ইসলামের ভাই সাংবাদিক মেরাজ আলী, মোক্তাদির হোসাইন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স, পিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X