Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

প্রবীণদেরকে ফেলনা মনে না করে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে

স্টাফ রিপোর্টারঃ গত ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, সমাজকল্যাণ বিভাগ এবং প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তাগণ প্রবীণদের একাকীত্ব এবং অসহায় জীবনের কথা উল্লেখ করে বলেন, প্রবীণদের জীবনের লব্ধ অভিজ্ঞতাকে প্রয়োগ করলে সমাজ আরও এগিয়ে যাবে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা জজ এবং দুদকের সাবেক মহাপরিচালক সৈয়দ এনায়েত উল্লা, অধ্যক্ষ মো: মতিউর রহমান, সৈয়দ মুজিবুর রহমান ও আজির উদ্দিন চৌধুরী প্রমূখ। সভায় উল্লেখযোগ্য সংখ্যা প্রবীণ এবং প্রবীণার উপস্থিতি ঘটেছিল।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X