Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে শিক্ষিকা নিখোঁজঃ প্রেম না অপহরণ

ষ্টাফ রিপোর্টারঃ
সিলেট সরকারী মহিলা কলেজ থেকে মাষ্টার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে রহস্যজনকভাবে জয়শ্রী দেবনাথ (২৫) নামে এক শিক্ষিকা নিখোঁজ হয়েছেন। ওই শিক্ষিকার নিখোঁজ নিয়ে পরিবার ও পুলিশের মধ্যে ধূ¤্রজাল সৃষ্টি হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাজনগর উপজেলা থেকে সকালে সিলেটে গিয়ে তিনি নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে ওই গৃহবধূর স্বামী উত্তম দেবনাথ বুধবার রাজনগর থানায় সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ জয়শ্রী দেবনাথ নবগঠিত ‘টেংরা আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে’র শিক্ষিকা। এদিকে ওই শিক্ষিকার নিখোঁজ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে প্রেমঘটিত কারনেই তিনি নিখোঁজ হয়েছেন। কিন্তু নিখোঁজ শিক্ষিকার স্বামী পুলিশের দাবি মানতে নারাজ।
জিডি সূত্রে জানা যায়, সিলেট কতোয়ালীর কাজীটুলা এলাকার সুশীল দেবনাথের মেয়ে জয়শ্রী দেবনাথের বিয়ে হয় ২০১৭ সালের ২৮ জুলাই রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের টেংরা গ্রামের রতন দেবনাথের ছেলে উত্তম দেবনাথের সঙ্গে। জয়শ্রী দেবনাথ সিলেট সরকারী মহিলা কলেজ থেকে অর্থনীতিতে মাষ্টার্স শেষ করেন চলতি বছর। মাষ্টার্সের সার্টিফিকেট তুলতে গত মঙ্গলবার সকালে তিনি একাই সিলেট সরকারী মহিলা কলেজের উদ্দেশ্যে বের হন। দুপুরের দিকে তার স্বামী উত্তম দেবনাথ তাকে (জয়শ্রী দেবনাথ) ফোন করলে তিনি বন্ধ পান। সন্ধ্যা পর্যন্ত জয়শ্রী দেবনাথ বাড়ি ফিরে না এলে তার খোঁজ পড়ে। এসময় জয়শ্রী দেবনাথের স্বামী উত্তম দেবনাথ তাকে বিভিন্ন স্থানে খোঁজাখোজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত বুধবার রাজনগর থানায় সাধারণ ডায়রি (নং-৭১, ২/১০/১৯) করেন। সাধারণ ডায়রির বিষয়টি তদন্ত করছেন রাজনগর উপ-পরিদর্শক (এসআই) আবু মুকছেদ পিপিএম।
এদিকে পুলিশ বলছে, প্রেমগঠিত কারণেই ওই শিক্ষিকা লাপাত্তা রয়েছেন। পুলিশ ধারণা করছে, তিনি প্রেমিকের সঙ্গেই পালিয়ে গিয়ে থাকতে পারেন। তবে, তার স্বামী উত্তম দেবনাথ বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তাদের মাঝে কোন ঝামেলা নেই। এছাড়াও কারো সাথে তার স্ত্রীর কোন প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা নেই। তিনি মোবাইলেও কারো সাথে কথা বলতেন বলে তার কাছে ধরা পড়েনি।
রাজনরগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুকছেদ পিপিএম বলেন, সে সিলেট থেকে নিখোঁজ হয়েছে। আর অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বিষয়টি প্রেমঘটিতই। তার ফোন কললিস্ট চাওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X