Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে কবিতায় আবরার হত্যার প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে আবরারসহ সকল হত্যাকান্ড ও অন্যায় অবিচারের বিরুদ্ধে কবিতায় প্রতিবাদ করল সাহিত্য আড্ডা, মৌলভীবাজার। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে সংগঠনের সমন্বয়ক স্বর্ণালী দাস টুম্পার পরিচালনায় প্রতিবাদি কবিতা পাঠ করেন বায়োজিদ হুসাইন, সজীবুল ইসলাম, অনুধারা রায় অর্পা, মমতাজ বেগম ও সহিদুর রহমান প্রমুখ। এতে সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ভুঁইয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দি ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা শাখার সংগঠক রাজিব সূত্রধর প্রমুখ।
কবিতায় প্রতিবাদে তারা আবরার হত্যাকারির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X