Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে কুশিয়ারা নদীতে নৌকাবাইছ

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা নদীতে মনুমুখ ইউনিয়নবাসীর উদ্যোগে সোমবার বিকালে আমন্ত্রণমূলক নৌকাবাইছ প্রতিযোগীতা সম্পন্ন হয়। নৌকাবাইছ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা উপস্থিত হন। প্রতিযোগীতায় ৮টি নৌকা অংশ গ্রহণ করে। বিজয়ী নৌকাকে প্রথম পুরুষ্কার হিসাবে একটি ষাড় ও দ্বিতীয় পুরুষ্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি টেলিভিশন প্রদান করা হয়।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হক সেফুল ও সাবেক ইউপি চেয়ারম্যান সুজন মিয়া প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X