Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে জাতীয় যুব দিবস পালিত

ষ্টাফ রিপোর্টারঃ
“দক্ষ যুব গড়েছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আমদ (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়াম্যান কামাল হোসেন ও জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত পুুলিশ সুপার সরোয়ার আলম। এ ছাড়াও আলোচনা সভায় জন প্রতিনিধি ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ঋণের চেক ও পুরষ্কার বিতরন করেন অতিথিরা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X