Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে তারেক জিয়ার জন্ম বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৫৫ তম জন্ম বার্ষিকী পৃথক পৃথক ভাবে পালন করেছে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল। মৌলভীবাজার জেলা বিএনপি ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শহরের দেওয়ানী জামে মসজিদে বুধবার বাদ আছর মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি আলহাজ এম এ মুকিত, আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান
এদিকে বাদ মাগরিব শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের আয়োজনে মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X