Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার সদর আ.লীগের সম্মেলন সম্পন্ন, কাউন্সিল স্থগিত

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে সেই সাথে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে।
সোমবার পৌর জনমিলন কেন্দ্রে কাউন্সিল অধিবেশন স্থগিতাদেশ ঘোষণা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সেই সাথে সদর উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপত্বি করেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X