Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

নেতাকর্মীদের নিয়ে সম্মেলন স্থল ত্যাগ করলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান

রাজনগর প্রতিনিধিঃ
কাউন্সিলার হিসেবে নাম তালিকাভুক্ত না করায় নেতাকর্মীদের নিয়ে সম্মেলন স্থল ত্যাগ করলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাজাহান খান। এনিয়ে তার অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, দীর্ঘ ২৫ বছর পর শনিবার দুপুরে রাজনগর উপজেলা আ’লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনে উপজেলার ২৮৮ জনকে কাউন্সিলার করা হয়। রাজনগর উপজেলা ছাত্রীলগের এক সিনিয়র নেতা বলেন, সম্মেলনে উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান, মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তি রানী চক্রবর্তী ও টেংরাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান সহ অনেককেই কাউন্সিলার করা হয়নি। সম্মেলন চলাকালীন সময়ে উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যদের কাছে কাউন্সিলার না করার কারণ জানতে চান। কিন্তু জেলা নেতৃবৃন্দ তাকে সন্তুষ্টজনক কোনো উত্তর দিতে না পারায় তিনি নেতাকর্মীদের নিয়ে সম্মেলন স্থল ত্যাগ করেন।
উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান এর অনুসারীদের অভিযোগ, জেলা নেতৃবৃন্দ পকেট কমিটি দেয়ার জন্য পরিকল্পিতভাবে তাদেরকে কাউন্সিলর থেকে বাদ দেয়া হয়েছে। তারা আরও বলেন, জেলা নেতৃবৃন্দ তাদের মিশন বাস্তবায়ন করার জন্য পরিকল্পিত ভাবে কেন্দ্র থেকে কোনো নেতাও আনেননি।
এবিষয়ে জানতে একাধিকবার জেলা নেতৃবৃন্দের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তারা রিসিভ করেননি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X