Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

বিজয় দিবস উপলক্ষে জুড়ীতে শীতবস্ত্র বিতরন

জুড়ী প্রতিনিধিঃ
জুড়ী ইউরোপীয়ান এসোসিয়েশন এবং একতা যুব সংঘ বাহাদুরপুর এর উদ্যোগে মহান বিজয় দিবস-২০১৯ইং উপলক্ষে বুধবার রাতে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য আজন মিয়ার সভাপতিত্বে একতা যুব সংঘের সভাপতি জাবেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাহাদুরপুর মাদ্রাসা সুপার সামছুল ইসলাম, জুড়ী ইউরোপীয়ান এসোসিয়েশন যুগ্ম সম্পাদক ও একতা যুব সংঘের দাতা সদস্য আব্দুল্লাহ আল তারেক, একতা যুব সংঘের সাধারন সম্পাদক আবুল হাসান, হামিদুর রহমান, সমাজকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক জাকারিয়া মাহমুদ ও রাজু আহমদ প্রমুখ।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রেমান মিয়া, মাসুক মিয়া ও শফিক মাস্টার প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X