Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে মাইন বিস্ফোরণে নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে নানা আয়োজন

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে ১৯৭১ সালে ২০ ডিসেম্বর পাকবাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরনে শহীদ হন ২৪ জন মুক্তিযোদ্ধা। নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সেই শহীদদের শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজারবাসী। মৌভলীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন শেষে পুস্পস্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানানো বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

এ সময় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান। এছাড়া শহীদদের স্মরনে স্মৃতিচারন, কবিতা পাঠের আসর ও সাস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে ।

উল্লেখ্য, ৭১ সালে এই দিনে মুক্তিযোদ্ধারা বাড়ীতে ফেরার উদ্দেশ্যে জড়ো হতে থাকেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যা¤েপ। সেই সময় পাক বাহিনীর ফেলে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে বিদ্যালয় এলাকা। এ ঘটনায় ২৪ জন মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে মারা যান। এরপর থেকে দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করেন মৌলভীবাজারবাসী।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X