Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানার সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল মজিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে রাজনগর উপজেলা প্রশাসনের উদ্যোগেও দিবসটি পালন করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X