Skip to content
সংবাদ বিস্তারিত
বড়লেখা

বড়লেখায় ৪ জনকে হত্যার সময় মাদকাসক্ত ছিলেন ঘাতক নির্মল

হোসাইন আহমদঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্ত্রী-শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে আত্মহত্যা করেছে ঘাতক নির্মল। এসময় একজন গুরুত্বর আহত হয়েছেন (তার নাম এখনও জানা যায়নি)। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী হাসপাতলে ভর্তি করা হয়েছে। রোববার ভোর ৫টায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধারণা করছেন অতিরিক্ত মদ পানের কারনে মাতাল হয়ে নির্মণ এই ঘটনা ঘটান।
এদিকে স্ত্রী-শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে ঘাতক নির্মল নিজেই ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
নিহতরা হলেন, ঘাতক নির্মলের স্ত্রী জলি (৪০), শাশুড়ি লক্ষী (৫০), প্রতিবেশি বসন্ত বাবু (৫৫) ও তার মেয়ে শিউলী (১৩)। স্থানীয়রা বলছেন, নির্মল স্ত্রী ও শাশুড়িকে মারার শব্দ শুনে প্রতিবেশি বসন্ত বাবু ও তার মেয়ে শিউলি (১৩) এগিয়ে আসলে নির্মল তাদেরকেও হত্যা করে।
জানা যায়, ঘাতক নির্মল ১ বছর যাবত জলিকে বিয়ে করে শশুড় বাড়িতে থাকতেন।
বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার মূল কারন উদঘাটনের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X