Skip to content
সংবাদ বিস্তারিত
বড়লেখা

মদ্যপ ঘাতক সহ পাল্লাতল চা বাগানে একই ঘরে ৫জন নিহত

স্টাফ রিপোর্টারঃ অতিরিক্ত মদ্যপান করে চরমভাবে মাতাল অবস্থান চা শ্রমিক নির্মল বোনার্জী স্ত্রীও দুই নিকটাত্মীয়কে হত্যা করে নিজ গলায় ফাঁস লাগিয়ে নিজেও আত্ম হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার ভোরে বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে।
খবর নিয়ে জানাগেছে, শশুর গৃহে অবস্থানকারী নির্মল বোনার্জী (৪৮) রাতে অতিরিক্ত মদ্যপান করে ঘরে আসার পর স্ত্রীর সাথে ঝগড়া করে। তারই জের ধরে ভোর রাতে নির্মল নিজ স্ত্রী জলি (৩৮) এবং শাশুড়ী লক্ষী বালাকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। তাদের আর্তচিৎকারে জলি বালার ভাই বসন্ত (৪৫) এবং তার মেয়ে শিউলী রানী (১২) ছুটে আসলে তাদের উপরও নির্মল ঝাপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে একে একে সব ধরাশায়ী হলে নির্মল বোনার্জী তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। প্রতিবেশীরা এসে একই ঘরে পাঁচটি মৃত দেহ দেখে নির্বাক হয়ে যান। ঘটনার খবর পেয়ে বড়লেখা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশগুলো মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X