কুলাউড়া প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে কাতারস্থ ভুকশিমইল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার শতাধিক শীতার্থ মানুষের মধ্যে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে ভুকশিমইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির এর সভাপতিত্বে ও এবাদুর রহমান এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেনু, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল ইসলাম সোহাগ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি যুবলীগ নেতা আব্দুল বাকী মানিক ও কাতারস্থ ভুকশিমইল সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি ইকবাল হোসেন কয়েছ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কাতার প্রবাসী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের সদস্যরা বলেন, এলাকার উন্নয়নে তাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।
সংবাদ বিস্তারিত
কুলাউড়া ভুকশিমইলে শীতবস্ত্র বিতরণ







