Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সরকারি কলেজ গেইটের সামনে মঙ্গলবার সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াবুল আলম এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ সেলিম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শেখ মোঃ আব্দুল হক ও উপশাখা প্রধান মোঃ হুমায়ূন কবির প্রমুখ ।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জোন প্রধান শিকদার মোঃ শাহবুদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে কুলাউড়া ও শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X