Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বই প্রকাশনা উৎসব ও শরীরচর্চা সম্মেলন

ষ্টাফ রিপোর্টারঃ
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত শরীরচর্চার প্রশিক্ষক ও গবেষক ফিরোজ জামানের বইয়ের প্রকাশনা উৎসব ও শরীরচর্চা সম্মেলন অনুষ্টিত হয়। শুক্রবার সকালে মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ইউসুফ আলীর সভাপতিত্বে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অমূল্যাদার ব্যায়াম প্রশিক্ষণালয় প্রতিষ্ঠাতা এড. অমূল্য কুমার ঘোষ ।
এসময় উদ্ধোধনী আলোচানা করেন, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ একে জিল্লুল হক। মূল কার্যক্রম উপস্থাপনা করেন, শরীরচর্চা প্রশিক্ষক ও গবেষক মোঃ ফিরোজ জামান। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান ও ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ। এছাড়াও শরীরচর্চার পুরাতন-নতুন সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফিরোজ জামানের লেখা “তিন খাবারের সমন্বয় সুস্থ থাকার বিষ্ময়” বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X