Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে মশার বংশ বিস্তার রোধে লার্ভা ধ্বংসের কর্মসূচির উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে মশার বংশ বিস্তার রুধে লার্ভা ধ্বংস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজবাউর রহমান ও প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব প্রমুখ।
এছাড়াও পৌর কর্মকর্তা, কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X