Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন– সভাপতি এম এ সালাম-সাধারণ সম্পাদক পান্না দত্ত

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বর্ষীয়ান সাংবাদিক এম এ সালাম (চ্যানেল আই) এবং সাধারণ সম্পাদক পদে পান্না দত্ত (ডিবিসি নিউজ) নির্বাচিত হয়েছেন।

এম এ সালাম পেয়েছেন ২১ এবং পান্না দত্ত পেয়েছেন ২২ ভোট। সভাপতি পদে নিকটতম প্রার্থী এস এম উমেদ আলী পেয়েছেন ১৮ এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রার্থী ফেরদৌস আহমেদ পেয়েছেন ১৮ ভোট।

সহ-সভাপতি পদে আশোক কুমার দাশ (ডেইলি অবজারভার) ও নূরুল ইসলাম শেফুল (ইউএনবি) নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- এস এম মেহেদী হাসান (দৈনিক আমাদের অর্থনীতি) ও সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪), কোষাধ্যক্ষ শাহ অলিদুর রহমান (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব (সাপ্তাহিক পূর্বদিক), দপ্তর সম্পাদক পদে আফরোজ আহমদ (যুমনা টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ এস কাঁকন (ভোরের পাতা) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে শ.ই সরকার জবলু (দৈনিক খবরপত্র), নূরুল ইসলাম (সমকাল), পার্থ সারথি পাল (দৈনিক ডেসটিনি), মামুনুর রশীদ মহসিন (সাপ্তাহিক মুক্তকথা) ও জসিম উদ্দিন (সাপ্তাহিক মনুবার্তা) নির্বাচিত হয়েছেন।

বিকেল ২ টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠিত হয় সাধারণ সভা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X