Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বোরহান উদ্দিন ইসলামী সোসাইটি’র ত্রাণ বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি’র (বিআইএস) উদ্যোগে মঙ্গলবার দুপুর পৌর জনমিলন কেন্দ্রে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা নিজেদের উদ্যোগে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, উপদেষ্টা শেখ শামছু তালুকদার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, সাংগঠনিক সচিব সোহান হুসাইন হেলাল, যুগ্ম সাংগঠনিক সচিব সাইফুর রহমান চৌধুরী, অর্থ সচিব মোঃ নাজমুল হুসাইন, যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমেদ তপু, দপ্তর সচিব সিরাজুল হাসান, যুগ্ম সমাজকল্যাণ সচিব মোহাম্মদ ফয়েজ ও এসএম কিবরিয়া জুয়েল প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X