Skip to content
সংবাদ বিস্তারিত
Uncategorized

মৌলভীবাজারে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর সহযোগীতায় ও মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার তৈয়ব নগর বাউরভাগ সৈয়দ তাহিরুননেছা হাফিজিয়া মাদ্রাসায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় মৌলভীবাজার জেলা শাখার সার্বিক সহযোগীতায় ২৫০ জন লোকের মধ্যে ৫’শ টাকার খাদ্য সামগ্রী ও নগদ ৫’শ টাকা দেয়া হয়।
সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার চেয়ারপার্সন ডাঃ সাদিক আহমদ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আব্দুল ওয়াদুদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সৈয়দ নৈওশর আলী খোকন, এডভোকেট মামুন আহমদ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, খালেদ চৌধুরী, রুমেল আহমদ, মুহিবুর রহমান মুহিব, মৌলভীবাজার২৪ এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X